বাজেটের অভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় খেলছে না কুবির হকি টিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হকি টিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হকি টিম © টিডিসি ফটো

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিবছর খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। এতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই চেষ্টা করে টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বিশ্ববিদ্যালয়কে সাফল্য এনে দিতে। তবে চলতি বছর আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় অংশগ্রহণ করছে না দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

টানা দুইবার হকিতে ব্রোঞ্জ এবং দাবা, ক্যারামসহ কয়েকটি ইভেন্টে ধারাবাহিক সাফল্য থাকলেও মূলত বাজেটের অভাবে এবার কোনও টিম যাচ্ছে না। তবে ‘বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’ নামের একটি টুর্নামেন্টে ছেলেদের ভলিবল এবং মেয়েদের ব্যাডমিন্টন টিম পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, প্রতিবছর আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের হকি, ভলিবল, ব্যাডমিন্টন (ছেলে-মেয়ে), দাবা, ক্যারাম, টেবিল টেনিসসহ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় টানা দুইবার ব্রোঞ্জ জিতেছে বিশ্ববিদ্যালয় হকি টিম। এছাড়া ক্যারামে মোট চার বার অংশগ্রহণ করে একবার চ্যাম্পিয়নসহ মোট তিনবারই সাফল্য পেয়েছে। আর দাবায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম ষষ্ঠ অবস্থানে রয়েছে। তবে চলতি বছর পর্যাপ্ত বাজেট না থাকায় কোন টিম পাঠাচ্ছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে হকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হকি টিমের সদস্যরা দুইমাস কঠোর অনুশীলন করে। এতদিন অনুশীলনের পরও হকি টিম অংশগ্রহণ করবে না এমন খবরে হতাশ খেলোয়াড়রা। হকি টিমের সদস্য এনামুল হক হতাশা প্রকাশ করে বলেন, আমরা দুইমাস ধরে প্র্যাকটিস করেছি। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় আমরা খেলতে যাচ্ছি না। টিমের আরেক সদস্য মোহাম্মদ এরশাদ বলেন, প্রথমে আমাদের জানানো হয় আমরা খেলবো। এজন্য আমরা প্র্যাকটিস করি। আশা করি ভিসি স্যার বিষয়টি দেখবেন।

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, কয়েকটি ইভেন্টে আন্তঃবিভাগ টুর্নামেন্ট আয়োজন করায় আমাদের যে বাজেট ছিল তা শেষের দিকে। মূলত বাজেট স্বল্পতার কারণে উপাচার্য স্যারের নির্দেশে কোন টিম অংশগ্রহণ করছেনা। তবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প টুর্নামেন্টে ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আমাদের টিম অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা চাই প্রতিবছর সব ইভেন্টেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করুক। কিন্তু আমাদের বাজেট অল্প। তাই আমরা হকি টিম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তারপরও হকি টিম পাঠানোর বিষয়ে আমাদের চেষ্টা থাকবে।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950