ডাকসু অনিয়মের প্রতিবাদ করায় চবিতে ছাত্রলীগের হামলা

১২ মার্চ ২০১৯, ০৫:৫০ PM
চবি ছাত্র সংসদের উপর ছাত্রলীগের হামলা

চবি ছাত্র সংসদের উপর ছাত্রলীগের হামলা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য বিক্ষোভ মিছিল করেছে। চাকসু ভবনের সামনে থেকে মিছিলটি স্বাধীনতা চত্বরে আসলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই বিক্ষোভকারীদের কমপক্ষে পাঁচজন আহত হয়।

পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পর্যন্ত আসে ছাত্র ইউনিয়নের সেক্রেটারি গৌরচাদ ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফি মিতু। এসময় তারা শহরের উদ্দেশ্যে বাসে উঠলে পিছন থেকে সিএনজি নিয়ে এসে ফতেহাবাদে তাদেরকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনায় তিন জনই আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদিপ চাকমা বলেন, দুপুরে একবার অতর্কিত হামলা চালানোর পর পুনরায় শহরে যাওয়ার পথে আমাদের নেতৃবৃন্দের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। দুপুরে ৫ জন আহত হওয়ার পর নতুন করে আরও দুইজন আহত হয়েছে। এমন ন্যক্কারজনক হামলায় ছাত্রলীগের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950