জমকালো আয়োজনে রাবি ছাত্রলীগের নবীন বরণ

১১ মার্চ ২০১৯, ০৬:১৯ PM
নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা

নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবষের্র নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে রাবি শাখা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১২ টায় জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনদের বরণ করে নেয় তারা।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেন, মানুষ চেষ্টা করলে অসম্ভব বলে কিছু নেই। প্রতিবন্ধীরা এভারেস্ট জয় করতে পারলে তোমাদের দ্বারা পৃথিবীর সব জয় করা সম্ভব।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের যুদ্ধ পরবর্তী কার্যক্রম রাজাকার, আলবদরের চাইতে ঘৃণিত, জঘন্য। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর মানুষের উপর তার নির্যাতনের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। নবীনদের মাঝে কেউ যদি মুক্তিযুদ্ধের সমর্থক হয়ে বা পরিবারের মাধ্যমে অথবা নেতৃত্বের গুণাবলীতে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ করতে এসে বিপদগ্রস্ত হয় বা কোনো ছাত্রীকে উত্ত্যক্ত করে তাকে কোনো ভাবেই ছাড় দেয়া হবেনা।

অনুষ্ঠানের প্রধান বক্তা রাবি উপচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন থাকলেই সফল হওয়া সম্ভব। মাদকাসক্ত ও ধর্মান্ধ হওয়া যাবে না এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। নারী ও পুরুষ সম্মিলিতভাবে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব। এছাড়াও তিনি রাকসু নির্বাচন করার আশা ব্যক্ত করেন।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় রাবি ছাত্রলীগ। পরে নবীনদের মধ্য থেকে কয়েকজন শিক্ষার্থী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, ড. চৌধুরী মো. জাকারিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।

শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950