সুবিধা বঞ্চিতদের পাশে ইবি ছাত্রলীগ নেতা

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৪ PM
সুবিধা বঞ্চিতদের 
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ © টিডিসি ফটো

ভালবাসা দিবসে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরের নিশান মোড়ে শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে (বালক) এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় ১০০ শিশুর মাঝে চকলেট, মিষ্টিসহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে (বালক) উপ পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ কর্মী আল আমীন, সম্রাট খান, দিপু আহসান, সাজিদ আল রুবেল প্রমুখ।

এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, ‘ভালোবাসা দিবসে তাকেই ভালোবাস উচিৎ যাদের ভালোবাসার মানুষ কম। পরিবার পরিজনের বাইরে যে সকল শিশুরা অবস্থান করে তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। আমার ভালোবাসায় যদি তাদের মুখে একটুও হাসি ফোটে এটাই আমার ভালো লাগা।’

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬