কুবির শরীর চর্চার প্ল্যাটফর্ম

মন ও শরীর জুড়িয়ে চলছে ‘সুপ্রভাত’

২৯ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯ PM
সুপ্রভাতের সদস্যরা

সুপ্রভাতের সদস্যরা

‘আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো’ কাব্য, গল্পের মত দিবসের প্রথম আলোতেই আমাদের চোখ জুড়িয়ে যায়। জীবনের রং খুঁজে পেতে দিবসের প্রথম প্রহরের সোনালী আভা, যেন পথ দেখিয়ে দেয়, যে পথে পাওয়া যায় থরে বিতথরে সাজানো জীবনের সুন্দরতম দিকটি, হারিয়ে যাওয়া যায় আলোর গতিতেই, আর এ আলোতেই দূর হয় জীবন পথের ক্ষতিকারক ওজন স্তর।

সোনার আলোয় জীবন ভরিয়ে দেয়া ‘সুপ্রভাত’ যেন এমনই একটি কল্প-বাস্তবতা। প্রভাতের আগে সু উপসর্গ যুক্ত করে এর মাত্রা বাড়িয়ে দেয় অনেক গুণ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চার একটি প্ল্যাটফর্ম এই সুপ্রভাত। যেখান থেকে গড়ে উঠছে সুস্থ দেহ, আর সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ। প্রভাতের প্রথম আলোতেই শুরু হয় পথ চলা, দিনের সবটা যেন এমন আলোকিত হয় এই প্রত্যাশা থাকে সবার।

সূর্য উদয়ের সাথে সাথে সব বয়সী মানুষের পদচারণায় জমে উঠে সুপ্রভাত। ভোরের প্রথম আলোটাকে তারা উপভোগ করেন। উপভোগ করেন জীবনকেও।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনারের প্রান্তর। সেই সাথে থাকে স্বাস্থ্য সচেতন কিছু বয়স্ক মানুষও।  শরীর চর্চার উদ্দেশ্যে বেরিয়ে পরা এই মানুষগুলো চর্চা করেন মনেরও। শুরু হয়ে যায় লেফট-রাইটসহ নানা রকমের ব্যায়াম। বিভিন্ন আঙ্গিকে শরীরকে করা হয় উপযোগী। সেই সাথে থাকে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ।

শরীরের পাশাপাশি মনকে আরো কর্মোপযোগী করে তুলতে এখানে হয় মনঃসংযোগ ঘটানোর বিভিন্ন প্রক্রিয়া। যাকে বলা হয় মেডিটেশন। এতে সুস্থ মানসিকতার চর্চাও হয়ে উঠে। জীবনের গ্লানি, আর হতাশাকে মুছে দিতে চলে এমন মেডিটেশন।

প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নেই। প্রকৃতিকে সবার আগে গুরুত্ব দিয়ে ভোরে উঠা এই মানুষগুলো।  প্রায় প্রতিদিনই চলে কালিজিরা, আর মধু খাওয়া।  শরীরের বিভিন্ন অংশকে খুব কার্যকরী করে তোলে এই ভোরের প্রাকৃতিক ভোজন। নিজেদের অর্থায়নে চলে এমন সব বাহারি প্রাকৃতিক খাদ্য। সেই সাথে সপ্তাহে একদিন থাকছে স্পেশাল প্রাতর্ভোজন। পিকনিক স্টাইলে গোল হয়ে বসে সবাই হাসি আর আড্ডায় গড়ে তোলে এক ঘরোয়া পরিবেশ।

এখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আসেন এমন পরিবেশের স্বাদ গ্রহণ করতে। শিক্ষকরাও বন্ধুর মতো মেতে উঠে শিক্ষার্থীদের সাথে। বাংলা বিভাগের নাহিদা নাহিদ ম্যাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহবুবুল হক ভূঁইয়া স্যার যেন আরো ভিন্ন মাত্রা যোগ করেন সুপ্রভাতে।সকালের কাঁচা সোনা রোদে যেন স্নান করেন সবাই। ঝিকিমিকি আলোতে মেতে উঠে ভিতর-বাহির। সূর্য যেন ভাসিয়ে দেয় জীবনের ভেলা।

সুপ্রভাতকে সবার কাছে সমাদৃত করে তুলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহরাব উদ্দীন। তিনিই প্রথমে পরিকল্পনায় আনেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সুপ্রভাতের মতো শরীরচর্চা বিষয়ক প্ল্যাটফর্ম গড়ে তোলার। সুপ্রভাতের আলো সবার শরীর এবং মনে ছোঁয়া লাগানোর পথিকৃৎ এই প্রকৃতি ও জীবনপ্রেমী শিক্ষকেরই। সহকারী অধ্যাপক সোহরাব উদ্দীন সুপ্রভাত সম্পর্কে বলেন,  ‘ছাত্রের কাজ হচ্ছে পাঠে আর মাঠে, এই দুই জায়গায় যারা ভালো করে তাদের জীবনই হবে সাফল্যমণ্ডিত, আর সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের অগ্রযাত্রায় এই সুপ্রভাত। এখান থেকে জীবনের শুদ্ধতা জীবন চর্চাটি হয়ে উঠবে, সুস্থ দেহ আর মননে সমৃদ্ধশালী হয়ে নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশকে। তিনি আরো জানান সুপ্রভাতকে নিয়ে তার স্বপ্ন এবং সম্ভাবনার কথা। তিনি বলেন, সুপ্রভাত কোনো পদধারী সংগঠন নয়, এখানে সবাই সমান, সুপ্রভাত আরো বিস্তৃত হবে সমাজকল্যাণ মূলক কাজের মাধ্যমে, এই সুপ্রভাত কাজ করবে সৌন্দর্যবর্ধনে, এ ছাড়াও শিক্ষামূলক, জনসচেতনতা মূলক কর্মকাণ্ডে।

সুপ্রভাত নিয়ে শিক্ষার্থীদেরও যেন আগ্রহের কমতি নেই।  সুপ্রভাতকে ভালোবেসে সবাই যেন একই মেল বন্ধনে আবদ্ধ হয়। হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী আফসানা রিতু তার অভিব্যক্তিতে জানান,‘ আমি সব সময়ই চাইতাম এমন শরীর চর্চার সংগঠন হোক, আগে শরীর চর্চা করলেও সবাই বিচ্ছিন্নভাবে করতে হতো, এখন সবাই একই গণ্ডিতে মিলিত হতে পারি।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জোবায়ের বলেন,‘সুপ্রভাতের পাখি যেমন প্রভাতে জাগ্রত হয়! তেমনি সুপ্রভাতের কল্যাণে আমরা প্রভাতের একটি দীপ্তিমান সূর্য হয়ে শারীরিক চর্চায় নেমে যায়।’

জীবন যেন এখানেই আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। সুস্থ দেহ আর সুস্থ মনন নিয়ে ছড়িয়ে পরে কর্মব্যস্ততায়। জীবন হয়ে উঠে আরো সুন্দর, আরো সাবলীল, আরো কর্মক্ষম, সাথে আরো সাফল্যের আলোকে উদ্ভাসিত। সুপ্রভাত, প্রভাত কে করে তোলে ভিন্ন, নতুন ভাবে দেখতে শেখায় পৃথিবীকে, ভাবতে শেখায় ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, আর এ ভাবেই সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে সুপ্রভাত আলো ছড়িয়ে দিচ্ছেন।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950