নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৯ জানুয়ারি ২০১৯, ১১:৪৬ AM
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নজরুল  বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১ টায় আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ । সভাপতি নজরল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

পরে ‘জয় বাংলা’ ভাষ্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে  সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি নজরল ইসলাম বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ- সভাপতি, অগ্নিবীণা হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়ে হল দোলনচাঁপা শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভিন্ন অনুষদ সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচী পালনের কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচী পরিবর্তন করেছিল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950