জবি শিক্ষক সমিতি নির্বাচন

এবারও আওয়ামীপন্থী শিক্ষকদের বিভক্তি, প্রার্থী নেই বিএনপিপন্থীর

২৭ জানুয়ারি ২০১৯, ০৮:০০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামী মঙ্গলবার (২৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামীপন্থী শিক্ষকরা দু’গ্রুপে বিভক্ত হয়ে দুটি প্যানেল ঘোষণা করেছে। শুরুতে দু’গ্রুপ মিলে একটি প্যানেল তৈরি করতে চাইলেও তা সম্ভব হয়নি।

এদিকে জবি শিক্ষক সমিতির নির্বাচনে গত কয়েক বছরের ন্যায় এবারও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ভোট নিয়ে দুই গ্রুপের মধ্যে রয়েছে উদ্বেগ। এছাড়া তাদের মধ্যে চলছে এক ধরনের দৌড় প্রতিযোগিতা। অনেক শিক্ষক আবার মনে করেন, সাদা দল নিজস্ব ব্যানারে নির্বাচন না করলেও তারা আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেলের সাথে ‍যুক্ত হয়ে নির্বাচন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের জুলাই মাসে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের দু’গ্রুপ পাল্টাপাল্টি কমিটি গঠন করে। এর আগে দুটি গ্রুপ থাকলেও আলাদা কমিটি গঠনের পরে প্রকাশ্যে বিরোধিতা শুরু হয়। নীল দলের এক গ্রুপের সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম ও অপর গ্রুপের নেতৃত্বে আছেন অধ্যাপক ড. জাকারিয়া মিয়া। এবার দুই প্যানেলই আওয়ামীপন্থী হওয়ায় ক্লিন ইমেজের শিক্ষকরা ভোটে নির্বাচিত হবেন বলে আশা করছেন শিক্ষকরা।

নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, জবি শিক্ষক সমিতির নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৬৫৪ জন। এর মধ্যে ১০৯ জন সাদা দলের তালিকাভুক্ত সদস্য। ফলে নির্বাচনের ফল বিএনপিপন্থী ওই ভোটারের ওপরই নিভর করবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক।

এবারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে ভোট অনুষ্ঠিত হবে।

আওয়ামীপন্থী নীল দলের ড. আইনুল ইসলামের গ্রুপ থেকে সভাপতি পদে অধ্যাপক ড. জাকির হোসেন, সাধারণ সম্পাদকে অধ্যাপক ড. আবদুল আলীম প্রার্থী হয়েছেন। অপরদিকে ড. জাকারিয়া মিয়ার গ্রুপ থেকে সভাপতি পদে অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদকে অধ্যাপক ড. নূর মোহাম্মদ নির্বাচনে প্রার্থী হন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুরঞ্জন কুমার দাস বলেন, ‘শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য কমিশন কাজ করে যাচ্ছে।’

 

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬