শাবিপ্রবিতে ছিনতাইকারীর আঘাতে আহত শিক্ষার্থী

২৭ জানুয়ারি ২০১৯, ০৬:৩০ PM
আহত দেওয়ান হাসিবুল

আহত দেওয়ান হাসিবুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী দেওয়ান হাসিবুলকে গুরুতরভাবে আহত করেছে ছিনতাইকারীরা। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান সহকারী প্রক্টর জাহিদ হাসান।

জানা যায়, হাসিবুল তার এক সহপাঠীকে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় ঘুরতে যায়। ছিনতাইকারী তার কাছ থাকে ব্যাগ ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। এসময় ছিনতাইকারী তার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করলে তার মাথায় গুরুতরভাবে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসমানী মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। তবে তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী চিকিৎস্যা ব্যবস্থা নেওয়া হবে। 

ট্যাগ: শাবি
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬