কুবিতে ৯ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

২৫ জানুয়ারি ২০১৯, ০৮:৫১ PM
কুবিতে ৯ম অলিম্পিয়াড

কুবিতে ৯ম অলিম্পিয়াড © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে ৯ম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় কুমিল্লা অঞ্চলের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

৯ম অলিম্পিয়াডে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ছয়শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড ২০১৮ এর কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন ও রসায়ন অলিম্পিয়াড ২০১৮ এর সদস্য সচিব মো. রবিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রবিউল ইসলাম বলেন, ‘রসায়ন অলিম্পিয়াড দেশে মৌলিক বিজ্ঞান শিক্ষার দিগন্তকে আরও প্রসারিত করবে। বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান অর্জনে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষার্থী আজমাইন তৌশিক ওয়াসি। 

প্রসঙ্গত, কুমিল্লা অঞ্চলে জয়ী ২০জন শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এ পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950