বরিশাল বিশ্ববিদ্যালয়

উৎসবমুখর পরিবেশে ম্যানেজমেন্ট বিভাগের বর্ষপূর্তি উদযাপন

২৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৩ AM
বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি বের করে ববি’র ম্যানেজমেন্ট বিভাগ

বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি বের করে ববি’র ম্যানেজমেন্ট বিভাগ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট বিভাগ এই বছর পদার্পন করল ৮ম বছরে। বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর ছিল বিভাগটি। সকাল ৯টায় কর্পোরেট র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. আবির হোসেন।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ফ্লোর থেকে শুরু করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সকাল ১০ টায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগ। এরপর শুরু হয় বিবিএ কমপ্লিটেশন।

 ফুসকা ফেস্ট

বিকালে আয়োজন করা হয় শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ফুসকা ফেস্ট। এ পর্বে রেজিস্টারকৃত ছাত্র-ছাত্রীরা ৮৫ টাকার বিনিময়ে যতখুশি ফুসকা খাওয়ার সুযোগ পায়। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ম্যানেজমেন্ট ডে কনসার্টে অংশ নেয় ঢাকার ওল্ড স্কুল ব্র্যান্ড ও বরিশালের স্থানীয় দেশ ব্র্যান্ড।

ম্যানেজমেন্ট ডে কনসার্ট

 

তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের সংঘবদ্ধ ধর্ষণ, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬