রাবির ১২ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ

২৪ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯ PM
অতিথিদের সাথে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিদের সাথে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২ শিক্ষার্থী পেয়েছেন কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার কলা অনুষদ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাদুজ্জামান ও আরবী বিভাগের সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দিন।

কলা অনুষদের আওতাভুক্ত ১২টি বিভাগের বিএ ও বিপিএ (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়। এবার ডিনস অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীরা হলেন আসমা-আক্তার (দর্শন), মো. কে এম আব্দুল্লাহ আল আমিন রাব্বী (ইতিহাস), তাহেনাজ পারভীন বিভা (ইংরেজি), মোছা. নীলুফা ইয়াসমীন (বাংলা), তামান্না সিদ্দীকী (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মো. আবু বকর সিদ্দিক (আরবী), মো. মাহবুবুর রহমান (ইসলামিক স্টাডিজ), মোছা. উম্মে কুলসুম (সঙ্গীত), মো. তাশহাদুল ইসলাম তারেক (নাট্যকলা), মোছা. মোসলেমা খাতুন (ফারসি ভাষা ও সাহিত্য), কিরণ দেবী (সংস্কৃত) ও মোছা. সুমাইয়া সুলতানা (উর্দু)।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬