গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাবিতে পতাকা মিছিল

২৪ জানুয়ারি ২০১৯, ০১:৩৬ PM
রাবিতে পতাকা মিছিল

রাবিতে পতাকা মিছিল © টিডিসি ফটো

জাতীয় পতাকা মিছিল ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের ব্যানারে পতাকা মিছিলটির আয়োজন করা হয়। ফেডারেশনের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, ৬৯‘র গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে মানুষ স্বৈরশাসককে পরাজিত করেছিল সেভাবে আবারো মানুষ একত্রিত হয়ে সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি দাবি জানান, অবিলম্বে রাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচন যেনো কোনো ভাবেই কলঙ্কিত না হয় সেজন্য সকল সংগঠনের অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে।

ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লের সঞ্চালনায় ও সভাপতি কিংশুক কিঞ্জলের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির শিক্ষা ও রাজনীতি বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬