বাউবি শিক্ষক সমিতির নতুন কমিটি

সভাপতি আনোয়ারুল, সম্পাদক রুমা
২৪ জানুয়ারি ২০১৯, ১১:৫৪ AM
সভাপতি আনোয়ারুল, সম্পাদক রুমা

সভাপতি আনোয়ারুল, সম্পাদক রুমা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. আনোয়ারুল ইসলাম সভাপতি এবং আরিফা রহমান রুমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে বাউবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিকদার জানান, শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বাউবি’র কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মো. ফরিদ হোসেন মঙ্গলবার এ ফল ঘোষণা করেন। এতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের প্যানেলের মো. আনোয়ারুল ইসলাম সভাপতি এবং আরিফা রহমান রুমা সাধারণ সম্পাদক পদসহ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। 

প্যানেলের অন্যরা হলেন সহ-সভাপতি ডা. সরকার মো. নোমান, কোষাধ্যক্ষ, মো. তারিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. আব্দুস সাত্তার, সাংস্কৃতিক সম্পাদক মু. ফখরুল ইসলাম পাটোয়ারী, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক সুফিয়া বেগম, ড. মো. তৌহিদুল ইসলাম, ড. মো. আনোয়ারুল হক, মারুফ মিয়া, কামরুজ্জামান, আবু নাসের মোহাম্মদ তোফায়েল হোসেন, এ এস এম মাহমুদুল হাসান, আসমা আক্তার শেলী ও রুবাইয়া রহমান।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬