রাকসু নির্বাচন

ছাত্রসংগঠন কমিটির তালিকা ও গঠনতন্ত্র চেয়েছে প্রশাসন

২৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর কমিটির তালিকা ও গঠনতন্ত্র চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২৯ জানুয়ারির মধ্যে রাকসু নির্বাচনের আলোচনার জন্য গঠিত কমিটির কাছে উপর্যুক্ত তথ্য ছাড়াও বেশ কিছু তথ্য প্রক্টর দপ্তরে জমা দিতে বলা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও রাকসুর নির্বাচনী সংলাপ সম্পর্কিত কমিটির সভাপতি লুৎফর এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ছাত্র সংগঠনগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় কমিটি।

সভার অন্য সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন এবং পূর্ণাঙ্গ কমিটির তালিকা এক সপ্তাহের মধ্যে প্রক্টর দপ্তরে জমা দেওয়া। একই সাথে কমিটির সদস্যদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও বিভাগীয় সভাপতির প্রত্যয়নপত্রসহ জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর আরও জানান, ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে উল্লিখিত তথ্যগুলো জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন তথ্য জমা নেওয়া হবে না। এছাড়া পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অন্য ছাত্রসংগঠনগুলোর সাথে আলোচনা করা হবে।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950