কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইচ্ছে-উষ্ণতায় মানবতার ডাক

২২ জানুয়ারি ২০১৯, ০৫:৫৫ PM
কুবি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা মানবতার দেয়াল

কুবি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা মানবতার দেয়াল © টিডিসি ফটো

রাস্তার পাশে হ্যাঙ্গারে ঝুলানো বিভিন্ন রঙের শার্ট, প্যান্ট, স্যুয়েটার, থ্রী-পিচ, শীতের পোশাকসহ নানা ধরণের পোশাক। পাশেই দেয়ালে লেখা ‘ইচ্ছে হলে দিয়ে যান, যার ইচ্ছে নিয়ে যান।’ কেউ নিজের অপ্রয়োজনীয় পোশাক বাসা থেকে এনে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছেন। আবার কেউ নিজের প্রয়োজনে হ্যাঙ্গার থেকে পোশাক নিয়ে যাচ্ছেন। আর এভাবেই ‘ইচ্ছের দেয়াল এবং উষ্ণতার দেয়াল’ এই দুই দেয়ালের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মানবতার ডাক দিয়ে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত সুবিধাবঞ্চিত মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

লাল পাহাড়ের ক্যাম্পাস খ্যাত লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়। চারদিকে ছোট-বড় পাহাড়ে ঘেরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটবাড়ি রোডে ৩ মিনিট হেটে গেলেই আনসার ক্যাম্পের সামনে চোখে পড়বে ‘ইচ্ছের দেয়াল’ নামের একটি দেয়াল। হ্যাঙ্গারে ঝুলানো বিভিন্ন ধরণের বিভিন্ন সাইজের শীতের পোশাক। পাশেই দেয়ালে একটি প্রতীকী ছবি আঁকা। ছোট্ট এক মেয়ে শীতে কষ্ট করছে। যখনই একজন মানুষ তার হাতে কাপড় তুলে দিচ্ছে তখন তার মুখে হাসি ফুটে উঠে।দেয়ালের ছবির মতোই আমাদের চারপাশে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ আছে যাদের শীতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু তাদের যদি কেউ পোশাক তুলে দেয় তাহলে মুখে হাসি ফুটে উঠে।

জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানবতার দেয়াল থেকেই অনুপ্রাণিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দেয়াল তৈরী করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী মো. ওবায়দুল হক অবির উদ্যোগে টিনা, মাহবুব, অপর্ণা, সুপ্রিয়, রাহাত, ফাহিমের সহযোগিতায় এ ইচ্ছের দেয়াল করা হয়। এতে করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার অনেকেই উপকৃত হচ্ছেন।

ওবায়দুল হক অবি জানান, ‘আমাদের চারপাশে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে যাদের শীতে অনেক দুর্ভোগ পোহাতে হয় তাই এই কাজটি করা। এটা মূলত মানবতার দেয়ালের থেকেই অনুপ্রাণিত হয়েছি কিন্তু আমাদের ইচ্ছের দেয়ালে যোগ করেছি একটু ভিন্ন কিছু। আমরা প্রথম থেকেই প্রচুর সাড়া পাচ্ছি।’

কুবি শিক্ষার্থীদের ‘ইচ্ছের দেয়াল’ এ কাপড়

 

এছাড়া বিশ্ববিদ্যালয় গেইটে অবস্থিত ডাচবাংলা বুথের সামনে চোখে পড়বে উষ্ণতার দেয়াল নামের আরেকটি দেয়াল। ইচ্ছের দেয়ালের মতোই এ দেয়ালেরও প্রধান উদ্দেশ্য সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দেয়ালের মাঝে একটি ব্যানার টানানো। তাতে লেখা ‘আপনার অপ্রয়োজনীয় বস্ত্র এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় বস্ত্র এখানে রেখে যান।’ বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল, কুমিল্লা ইউনিটের একদল শিক্ষার্থীর উদ্যোগে এ দেয়াল তৈরী করা হয়।

‘উষ্ণতার দেয়াল’ এ কাপড় রাখছেন অনেকে

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এমন উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসীসহ সকল স্তরে প্রশংসা কুড়িয়েছে। সালমানপুর এলাকাবাসী আল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে অনেকেই সহযোগিতা পাচ্ছেন।’ মানবিক বিভিন্ন বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরের মতো এগিয়ে আসবে বলে আশা পোষণ করেন তিনি।

মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬