রাবিতে মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ৬ দফা দাবি

২২ জানুয়ারি ২০১৯, ০৫:০৪ PM
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ এর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রায় সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সন্তান মুনির হোসেন, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয়ক পরিষদের আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব, সহকারী কমান্ডার রাজশাহী মহানগর ইউনিট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা নাজিম উদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান জ্যাতিবসু বর্মন, মুহতাসিম বিল্লাহ মারুফ, দেলোয়ার হোসেন প্রমুখ।

পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের পক্ষে মুখপাত্র অমর রায় শুভ ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- রাজাকার স্বাধীনতা বিরোধী ও তাদের বংশধরদের সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরিচ্যুত এবং নিয়োগের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা, সরকারি সকল চাকরিতে ৩০%মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের, সংরক্ষণ, বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ। জাতির পিতা ও তার পরিবারের বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত, বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী সকল অপপ্রচার বন্ধ, কোটা সংস্কার আন্দোলন নামে স্ব-ঘোষিত রাজাকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলাসহ সকল প্রকার অরাজকতা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যথাযথ এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নিশ্চিতসহ সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বৃদ্ধি করা।

এদিকে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা। এর আগে কর্মসূচি শুরুতে কোরআন তিলাওয়াত ও মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬