আর্ককেইউ বার্জার অ্যাওয়ার্ড পেলেন খুবির ২১ শিক্ষার্থী

২২ জানুয়ারি ২০১৯, ১০:১২ AM
অতিথিদের সঙ্গে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিদের সঙ্গে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্কিটেকচার ডিসিপ্লিন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের আর্ককেইউ বার্জার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ডিসিপ্লিনের ২১ জন শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর শেখ সিরাজুল ইসলাম হাকিম। অনুষ্ঠানের বিশেষ অতিথি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী উপস্থিত ছাত্রছাত্রীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাইন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলোজি বিভাগের ডিন প্রফেসর ডক্টর উত্তম কুমার মজুমদার, আর্কিটেকচার বিভাগের প্রধান ডক্টর খান মাহফুজ-উদ-দারিন, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর শরীফ হাসান লিমন।

আর্ক-কেইউ বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০১৯-এ বিজয়ীদের মধ্যে ২০১৩-২০১৪ সেশনের পুরস্কার প্রাপ্তরা হলেন- সাদিয়া আফরিন তিশা (১ম বর্ষ), আফরিদা আলমা অদিতি (২য় বর্ষ), রেদওয়ান কবির কৌশিক (৩য় বর্ষ), অন্তু দাস (৪র্থ বর্ষ), অপূর্ব কুমার সেন (৪র্থ বর্ষ) ও নাজমুন আক্তার পিয়া (৫ম বর্ষ)। 

২০১৪-২০১৫ সেশনের পুরস্কার প্রাপ্তরা হলেন-শাকিল আহমেদ আবীর (১ম বর্ষ), লিফার রহমান তিথি (২য় বর্ষ), জুলফিকার আহমেদ (৩য় বর্ষ), রেদওয়ান কবীর কৌশিক (৪র্থ বর্ষ), মোহাম্মদ নাজমুলহুদা (৫ম বর্ষ), ২০১৫-২০১৬ সেশনের পুরস্কার প্রাপ্তরাহলেন- সানজিদা আক্তার রুমকি (১ম বর্ষ), এস এম শাকিল আহমেদ (১ম বর্ষ), মোহাম্মদ একরামুল ইসলাম (২য় বর্ষ), মোহাম্মদ রাফসান জানি (৩য় বর্ষ), জুলফিকার আহমেদ (৪র্থ বর্ষ) ও মোহাম্মদ সাঈদুর রহমান ভূঁইয়া (৫ম বর্ষ)।

২০১৬-২০১৭ সেশনের পুরস্কার প্রাপ্তরা হলেন- ফাহমিনা শারমিন (১ম বর্ষ), সানজিদা আক্তার রুমকি (২য় বর্ষ), মোহাম্মদ মিজানুর রহমান পারভেজ (৩য় বর্ষ) ও শাকিল আহমেদ আবীর (৩য় বর্ষ)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশিষ্ট আর্কিটেক্টরা। বিজয়ীরা এই অনুষ্ঠানে তাদের মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রাইজ মানি গ্রহণ করেন। পরিশেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950