রাবিতে মাদারবক্সের ৫২ তম মৃত্যুবার্ষিকী পালন

২০ জানুয়ারি ২০১৯, ১০:৪২ PM
মিলাদ মাহফিল

মিলাদ মাহফিল © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মাদারবক্সের ৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদারবক্স হলে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল আলিম, আবাসিক শিক্ষক ড. মোকাররম হোসেন মন্ডল, ড. শামীম হোসেন, আব্দুস সালাম, মেসবাউস সালেহীনসহ হল ছাত্রলীগের নেতা কর্মীরা এবং হল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মাদার বক্স নাটোর জেলার সিংড়া থানার চলনবিল এলাকার স্থাপনদীঘি গ্রামে সাধারণ এক কৃষক পরিবারে ১৯০৫ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৬৭ সালের ২০ জানুয়ারি, শুক্রবার বিকেল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে রাজশাহীর কাদিরগঞ্জ গোরস্থানে সমাহিত করা হয়।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬