ইবির আবাসিক হল বন্ধ থাকবে ১২ দিন

২৪ মার্চ ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। আগামী বুধবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে ৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত হল বন্ধ থাকবে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আগামী ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ করা হবে। ছুটি শেষে আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় হল খুলে দেওয়া হবে।

আরো পড়ুন: যবিপ্রবির বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

হল বন্ধকালীন ভেতরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশে ছুটিতে নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, গত ১ মার্চ হতে বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হয়। ছুটি চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এছাড়া ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9