শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৬ জানুয়ারি ২০১৯, ০৮:০৯ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইবি উপাচার্য

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইবি উপাচার্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বুধবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক।

এ বিষয়ে তিনি বলেন, ‘সাক্ষাতকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। উপাচার্য শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পদ্ধতিসহ সার্বিক বিষয়ে অবিহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।’

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইবি
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬