প্রথমবার কুবিতে ১৩ জনকে স্থায়ী নিয়োগ

১৬ জানুয়ারি ২০১৯, ০৪:৩৪ PM
সদ্য নিয়োগপ্রাপ্ত অফিসাররা 
উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন  করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অফিসাররা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ১৩ জন অফিসারকে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এ নিয়োগ দেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ১৩ জন অফিসারকে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পূর্বে শূন্য পদ থাকলে বাহির থেকে ফ্রেশ প্রার্থী নিয়োগ দেয়া হতো এবং শূন্য পদ থাকা সত্ত্বেও আপগ্রেডেশনের মাধ্যমে পদোন্নতি দেয়া হতো। এতে কর্মকর্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করতো এবং প্রশাসনিক কাজে গতিশীলতা কমে যেত।

আরো বলা হয়, উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বৈষম্যমূলক এ ধারা পরিবর্তন করে সর্বশেষ ৭১তম সিন্ডিকেট সভার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা থেকে সেকশন অফিসার পদে আপগ্রেডেশন প্রাপ্ত ১৩ জন কর্মকর্তাকে শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন। শূন্য পদে নিয়োগ দেয়ার প্রথা চালু করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। 

এদিকে শূন্য পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদসহ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬