রাবিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহত

১৫ জানুয়ারি ২০১৯, ০২:৫৪ PM
 আহত শওকত ওমর সজীব

আহত শওকত ওমর সজীব

ভবনের ছাদ থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রবীন্দ্র ভবনের ছাদ ধ্বসে পড়ে যায় শওকত ওমর সজীব নামের ওই শিক্ষার্থী। আহত সজীব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এর ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কোমরের হাড় ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্ধুদের সঙ্গে ভবনের ছাদে ওঠেন। ছাদের উত্তর পশ্চিম কোণে যেতেই ছাদের কার্নিশসহ ছাদের কিছু অংশ ধ্বসে শওকত নিচে পড়ে যায়। তার সহপাঠীরা উদ্ধার করে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান জানান রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রবীন্দ্র ভবনের ধ্বসে পড়ে ছাদের কিনারা

 

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬