বেরোবিতে ৪০৭টি আসন ফাঁকা

১৫ জানুয়ারি ২০১৯, ০২:২৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য এখনও ৪০৭টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এর আগে গত বৃহস্পতিবার মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ভর্তি শেষে মোট ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে মোট ৪০৭টি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির দায়িত্বে থাকা ছয়টি অনুষদের সমন্বয়ক পৃথকভাবে ইউনিটভিত্তিক আসন ফাঁকা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন অনুষদ সূত্র জানায়, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১৯৫টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৬৭টি। সামাজিক বিজ্ঞান অনুষদঅভুক্ত ‘বি’ ইউনিটের ৩৭৫টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১০১টি। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪৫টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৩৩টি। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৮০টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১২৩টি। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১০০টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৯টি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১২০টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৬৪টি।

ভর্তি কমিটি সূত্র জানায়, ফাঁকা আসনের বিপরীতে আগামী ২৭ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার এবং ২৮ জানুয়ারি নির্বাচিতদের ভর্তি সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার ও ২৩ জানুয়ারি তাদের ভর্তির সময় নির্ধারিত ছিল। পরে তা পিছিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950