রাজশাহী বিশ্ববিদ্যালয়
© ফাইল ছবি
নানা আয়োজনে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪র্থ অ্যালমনাই পুনর্মিলনী। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এই বিভাগের প্রাক্তন এবং বর্তমান সাতশ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেবেন।
বিভাগ সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে থাকবে-র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিংসহ বিভিন্ন কর্মসূচী। ২৪ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হবে খিচুড়ি আড্ডার মধ্য দিয়ে।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে প্রায় তিনশ প্রাক্তন শিক্ষার্থী এবং চারশ বর্তমান শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ১০ জানুয়ারি। বর্তমানে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। এ আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৪ জানুয়ারি বর্ণিল সাজে সেজে উঠবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ-প্রত্যাশা সংশ্লিষ্টদের।