যবিপ্রবি উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

১৪ জানুয়ারি ২০১৯, ০২:৫৬ PM
ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির উপর স্পাইরাল করা হয়েছে

ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির উপর স্পাইরাল করা হয়েছে © সংগৃহীত

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ এনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে এক ছাত্রলীগ নেতা। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাজমুল হাসানের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা করে ওই নেতা। সোমবার দুপুরে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল আলাদাভাবে মামলা দু’টি দায়ের করেন।

মামলায় বাদী অভিযোগ করেছেন, ২০১৮ সালে যবিপ্রবির ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ওপর নিজের নাম লিখে রাখেন ভিসি। আর চলতি বছর আরো ভয়ংকরভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উপস্থাপন করা হয়েছে ডেস্ক ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিদ্র করে বাইন্ডিং করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, যবিপ্রবি ক্যাম্পাস থেকে নৌকা সরিয়ে ফেলেছেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ। বিষয়টি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আলোচনা করতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। পরে বিষয়টি জানার পর আমি নিজে ইকবাল কবির জাহিদ স্যারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। 

‘আমার এই ফোন কলকে পুঁজি করে, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নিজের অপরাধ ঢাকার অচেষ্টা করেছেন ইকবাল কবির জাহিদ। শিক্ষক সমিতির নাম ব্যবহার করে গত ১২ জানুয়ারি রীতিমতো মানববন্ধন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

পরে তিনি বিষয়টি নিয়ে কোতোয়ালি মডেল থানায় একটি জিডিও করেছেন। এছাড়াও শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাজমুল হাসান রীতিমতো মিথ্যাচার করে পত্রিকায় বিবৃতি দিয়েছেন। যা ১৩ জানুয়ারি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ওই বিবৃতিতে তারা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ূর রহমান হলে আসবাবপত্র সরবরাহের কাজ আমি করেছি। টেন্ডার অনুয়ায়ী মালামাল সরবরাহ না করে নিম্নমানের পণ্য দেওয়া হয়েছে। তাই আপত্তি তুলে বিল আটকে দিয়েছেন ইকবাল কবির জাহিদ। এজন্য আমি তাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছি। 

কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আমি শহীদ মশিয়ূর রহমান হলে আসবাবপত্র সরবরাহের ঠিকাদারের কাজ করিনি। ঘটনাটি ভিন্নখাতে নিতে এই দুই শিক্ষক রীতিমতো আমার মানসম্মান ক্ষুণ্ন করেছেন। এজন্য আমি আদালতে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছি। 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950