অবশেষে প্রথমবারের মতো সমাবর্তন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চলতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এই সমাবর্তন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্মাবতন কমিটি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সর্মাবতন কমিটি সূত্রে জানা গেছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সমাবর্তন আয়োজনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ সময় দিলে চূড়ান্তভাবে সমাবর্তনের তরিখ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, সমাবর্তনে ২০০৫-০৬ সেশন থেকে ২০১১-১২ সেশনে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০টাকা।
এর আগে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছিলেন, বর্তমান ক্যাম্পাসে সমাবর্তন করা যাবে না। আমার যেটা পরিকল্পনা, আমরা যদি দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা ভরাট করতে পারি, মাঠ সমান করতে পারি। তাহলে সেখানে সমাবর্তন হবে। শিক্ষার্থীরা বলছেন, মূলত জায়গা সমস্যা দেখিয়ে গত কয়েক বছর ধরে আটকে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন।
সে সময় উপাচার্য আরো বলেছিলেন, আগামী বছর মানে ২০১৭ শেষ থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে সমাবর্তনের ইচ্ছা আছে। কিন্তু উপাচার্যের সেই সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন করা সম্ভব হয়নি। তবে অবশেষে ২০১৯ সালে সমাবর্তন আয়োজনের একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হলো। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বিস্তরিত জানতে দেখুন