বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শীতকালীন অবকাশ শেষে আগামীকাল থেকে খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। কাল থেকে বিশ্ববিদ্যালয়টিতে যথারীতি ক্লাস ও সকল একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দীর্ঘ এক সপ্তাহের ছুটি শেষে এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে রবিবার থেকে আবার প্রাণ ফিরে পাবে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি।
উল্লেখ্য গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে শীতকালীন অবকাশ শুরু হয়।