যৌথ গবেষণা, প্রকাশনা ও বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিল ইবি ও ইফা

১২ জানুয়ারি ২০১৯, ০৫:৫৬ PM
ইবি ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথসভা

ইবি ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথসভা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি পর্যায়ের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ, গবেষণামূলক পান্ডুলিপি সম্পর্কে ধারণা লাভ এবং বিশ্ববিদ্যালয়ে জমাকৃত ধর্মীয় প্রবন্ধসমূহের অবলোকন বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইনের সভাপতিত্বে দিনব্যাপী এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা বিভাগ) নূর মোহাম্মদ আলম, সাবেক পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, গবেষণা সহকারী (গবেষণা বিভাগ) আনোয়ারুল হক প্রমুখ।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসেন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বক্কর মু জাকারিয়া মজুমদার, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক এস এম রেজওয়ান, আরবী ভাষা সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

সভার এক পর্যায়ে ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা, বই ও গবেষণা পত্র প্রকাশনা, বিভিন্ন সময় সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950