ইবির নতুন পরিবহন প্রশাসকের দায়িত্বগ্রহণ

১২ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ PM
নতুন পরিবহন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নিলেন অতিথিরা

নতুন পরিবহন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নিলেন অতিথিরা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটেক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম। আজ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে পরিবহন প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বগ্রহণ করেন।

দায়িত্বগ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী পরিবহন প্রশাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

জানা যায়, অধ্যাপক ড. আনোয়ার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় গত ১৯ ডিসেম্বর আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শনিবার (১২ জানুয়রী) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার জামিল হোসেনের সঞ্চালনায় দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র ব্রর্ম্মন, পরিবহন পরিচালনা পর্ষদের আহবায়ক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহসহ পরিবহন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগ: ইবি ইবি
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬