বাংলাদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : ঢাবি উপাচার্য

হাক্কানী আঞ্জুমানের প্রার্থনা সভা
১২ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ PM
প্রার্থনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ

প্রার্থনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

হাক্কানী আঞ্জুমানের প্রার্থনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, হাক্কানী আঞ্জুমান শব্দের অর্থই হলো বিদগ্ধ তারকাদের সম্মিলন। আঞ্জুমান দেয়াল করে না, তারা প্রীতির ব্রীজ তৈরী করে। বাংলাদেশ একটি ধর্মীয় মূল্যবোধের দেশ। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। নিজের ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালীর জীবন দর্শন।

আজ শনিবার ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের ২৪তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভায় এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেনের সভাপতিত্বে এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সাবেক হুইপ সাগুফতা ইয়াসমীন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সামাদ, পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. মো. শমশের আলী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইস্রাফীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কৃতি সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভেন বুদ্ধপ্রিয় মহাথের, শিখ সম্প্রদায়ের প্রতিনিধি আজাদুইন্দর সিং এবং হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সেক্রেটারি ডা. এস এম নূরুল হক।

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬