বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি

১২ জানুয়ারি ২০১৯, ০৩:১১ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি। গত ৮ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।

নির্বাচন কমিশনার জানান, ১০ থেকে ১৩ জানুয়ারি মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলা হয়েছে। কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে তা ১৫ জানুয়ারিতে করতে পারবে। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং প্রাথমিকভাবে নির্বাচিত (যদি থাকে) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর নীচতলায় অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসটি নির্বাচন কমিশন সচিবালয় হিসেবে ব্যবহৃত হবে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬