কুবি শিক্ষক সমিতি নির্বাচন

নীল দলের পূর্ণাঙ্গ, সাদা দলের আংশিক প্যানেল

১১ জানুয়ারি ২০১৯, ০৪:৫৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ নীল দলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে বিএনপি-জামায়াতপন্থি সাদা দল চার পদের আংশিক প্যানেল ঘোষণা করেছে। আগামী ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নীল দলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী। এছাড়াও নীল দল থেকে সহ-সভাপতি পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ।

আর নীল দল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ড. সজল চন্দ্র মজুমদার, অর্থনীতি বিভাগের ড. স্বপন চন্দ্র মজুমদার, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের হুমায়ুন কাইসার, আইসিটি বিভাগের মো. মেহেদী হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস।

এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদা কামাল, সহ-সভাপতি পদে গণিত বিভাগের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ সোলায়মান এবং কার্যকরী সদস্য পদে গণিত বিভাগের ড. মো. আবদুল হাকিম।

মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬