উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করছে সিইউএসডি’র নতুন কমিটি © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর নবগঠিত ২০তম কমিটি বৃহস্পতিবার চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে। এসময় উপাচার্য সংগঠনের সদস্যদের সাথে সৌহার্দ্য বিনিময় এবং সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে সিইউএসডির বর্তমান সভাপতি অভিষেক দত্ত সংগঠনটির আসন্ন থিমেটিক ডিবেট ওয়ার্কশপ এবং আনুসাঙ্গিক কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। সৌজন্য সাক্ষাতে উপাচার্য সংঠনের সদস্যদের সাম্প্রতিক সাফল্য ও তাদের বুদ্ধিবৃত্তিক চর্চার আগ্রহকে সাধুবাদ জানান।
এসময় আরো উপস্হিত ছিলেন সিইউএসডি ২০তম কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত নন্দীসহ বর্তমান নির্বাহি কমিটির সদস্যরা।