জবির বাসে শ্রমিকদের হামলা, ছাত্রীসহ আহত ১০

১১ জানুয়ারি ২০১৯, ১০:২০ AM
শ্রমিকদের হামলায় আহত কয়েকজন ছাত্র-ছাত্রী এবং ভাঙচুর করা জবি শিক্ষার্থী বাস

শ্রমিকদের হামলায় আহত কয়েকজন ছাত্র-ছাত্রী এবং ভাঙচুর করা জবি শিক্ষার্থী বাস © সংগৃহীত

নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় উল্টোপথে শ্রমিকবাহী বাস চলতে নিষেধ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ নামের একটি বাস ভাংচুর ও শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জবির নারায়ণগঞ্জগামী ‘নোঙর’ বাস রুপগঞ্জ পৌঁছালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জবি শিক্ষার্থীদের নারায়ণগঞ্জগামী বাসটি রূপগঞ্জ এলাকায় হালকা জ্যামে আটকা পড়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসটি জ্যামে আটকা থাকলেও ‘জাপান বাংলাদেশ টেক্সটাইল’ নামক একটি গার্মেন্টসের কর্মী বাহী বাস উল্টো পথে যাত্রা শুরু করে। এতে বেশ কিছু জবি শিক্ষার্থী বাস থেকে নেমে প্রতিবাদ জানান ও বিবাদে জড়িয়ে পড়েন। এসময় জবির বাসে কর্মরত রিয়াজ নামের এক স্টাফকে গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে নিয়ে যান শ্রমিকরা। বিষয়টি নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে আরো সহকর্মী শ্রমিকদের নিয়ে ছাত্রদের উপর হামলা চালায় তারা। এতে বাসে থাকা শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসে থাকা মেয়ে শিক্ষার্থীদের উপরেও হামলা চালায় শ্রমিকরা। এছাড়া বাসটিতেও ভাংচুর চালান শ্রমিকরা। ঘটনার কিছু সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশ আসার পরেও জবির বাসটি আটকে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে রাত ৯টার দিকে বাসটি নারায়ণগঞ্জ নিয়ে আসা হয়। এতে জবি শিক্ষার্থী প্রান্ত, রাহাদ, উজ্জ্বল, শান্ত, সৌরভ, উদিতা, শিমলা প্রায় ১০ জন আহত হন। আহতদের স্থানীয় আবদুল মালেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সময় বাসে থাকা শিক্ষার্থী সাদিয়া রাহা বলেন, আমাদের বাসের ছেলেরা একটি ন্যায়সম্মত কথা বলায় তারা আমাদের উপর হামলা করেছে। তাদের আক্রমণ এতটাই হিংস্র ছিল যে এ থেকে মেয়েরাও রেহায় পায়নি। মেয়েদের উপরেও আক্রমণ করে শ্রমিকরা।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, আমরা রূপগঞ্জ থানায় প্রাথমিকভাবে জানিয়েছি এবং তারা ঘটনাস্থলে গিয়ে কারা এর সাথে সংশ্লিষ্ট তা বের করার চেষ্টা করছে। আগামীকাল (শুক্রবার) প্রক্টর অফিস ও পরিবহন পুলের প্রতিনিধি ঘটনাস্থলে যাবেন এবং থানায় অভিযোগ দায়ের করবেন। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে এবং তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬