প্রশ্ন ফাঁস রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

১০ জানুয়ারি ২০১৯, ০৫:০২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি প্রশ্ন ফাঁস বন্ধে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের উদ্বোধন করেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের বেশি চাহিদা থাকলে অসদুপায় অবলম্বন করে ফাঁকফোকর খুঁজে তা বের করার চেষ্টা করা হয়। আমাদের দায়িত্ব, এটি যাতে কোনোভাবেই বের না হয় এবং এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিরাট ভূমিকা রাখতে পারেন। সকলের সহযোগিতা প্রয়োজন।

পাশাপাশি এ কাজে অতীতে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কঠোর হস্তে দমন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টা থাকবে কোনোভাবেই যেন প্রশ্ন ফাঁস না হয়। দীপু মনি বলেন, গত দশ বছরে শিক্ষা মন্ত্রণালায় অনেক সাফল্য অর্জন রয়েছে। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সকলের সহযোগীতা নিয়ে তারা কাজ করবেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জামান সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950