জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১০ জানুয়ারি ২০১৯, ০১:১৭ PM
জবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

জবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।এ সময় ছাত্রলীগের ১০ জন কর্মী আহত হয়। আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল, ঢাকা ন্যাশনাল হাসপাতাল, মিটফোর্ড ও সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন ও অন্যান্য নেতারা একটি ছবি তোলেন। শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই ছবিতে তাদের পছন্দের নেতাকে রেখে অন্যদেরকে ক্রপ করে ছবি থেকে সরিয়ে দেয়। এরপর সেই ছবি ফেসবুকে পোস্ট করলে সামাজিক  যোগাযোগ মাধ্যমেই সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে কথা  কাটাকাটি হয়। 

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দেয়া শেষ করে ক্যাম্পাসে আসার পরই এক গ্রুপের কর্মীরা অন্য গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শাহরিয়ার শাকিল গুরুতর আহত হয়। শাকিল আহতের ঘটনা ছড়িয়ে পরলে দ্রুতই ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে দুপুর দুইটার দিকে উভয় পক্ষের মাঝে মিমাংসা হলে পরিস্থিতি শান্ত হয়।

উভয় পক্ষের সংঘর্ষে সভাপতি গ্রুপের মার্কেটিং বিভাগের সোহান (১১তম ব্যাচ), গণিত বিভাগের নাহিদ (১৩তম ব্যাচ), একাউন্টিং বিভাগের নাফিজ (১৩তম ব্যাচ), আইইআর বিভাগের শাহরিয়ার শাকিল ( ১৩তম ব্যাচ), ও জিহাদ (১৩তম ব্যাচ) গুরুতর আহত হয়। অন্যদিকে সাধারণ সম্পাদক গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একেএম পারভেজ ( ১১তম ব্যাচ), থিয়েটার বিভাগের সাজ্জাদ ইহসান (১২তম ব্যাচ), নিয়াজ (১২তম ব্যাচ), নূরে আলম (১২তম ব্যাচ), জেনেটিক্স বিভাগের মেজবাউল আজম ( ১৩তম ব্যাচ) গুরুতর আহত হয়। এছাড়া লোক প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের সাধারণ শিক্ষার্থী ভৌমিক আহত হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, জুনিয়র কর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা উভয় পক্ষ বসে সেটার মিমাংসা করেছি এবং উভয়ের মাঝে আর কোনো দ্বন্দ্ব নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, উভয় পক্ষের মাঝে ভুল বুঝাবুঝির কারণে একটু সংঘর্ষ হয়েছে। আবার উভয় পক্ষ ভুল বুঝতে পেরে মিমাংসা হয়ে গেছে। এখন ক্যাম্পাস পুরোপুরি শান্ত।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950