সহপাঠিদের আটকের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০৯ জানুয়ারি ২০১৯, ১১:৪৭ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৪ জন শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে রায় সাহেব বাজার ও তাঁতীবাজারে সড়ক অবরোধ করছে তাদের সহপাঠিরা। আজ বুধবার সকালে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করছে। এতে ঢাকা-মাওয়া সড়কে যানজট দেখা দিয়েছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় মেসের নিচ থেকে ২ জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে ওয়ারী থানার পুলিশ। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে আরো ১২ জনকে পুলিশ আটক করে। জবি শিক্ষার্থীদের সন্দেহভাজন আটকের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার ও তাঁতীবাজারে সড়ক অবরোধ করছে তাদের সহপাঠিরা। এতে ঢাকা-মাওয়া সড়কে যানজট দেখা দিয়েছে।

অবরোধকারী শিক্ষার্থীরা দাবি করছে- শিক্ষার্থীদের অযথা হয়রানি করে আটক করছে প্রশাসন। পুলিশ রাতে বিভিন্ন মেসে অভিযানে চালিয়ে নিরাপরাদ ছাত্রদের আটক করছে। পুলিশের হয়রানিমূলক অভিযান বন্ধ করারও দাবি জানায় শিক্ষার্থীরা। এছড়া আটককৃতদের অবিলম্বে ছেড়ে দেয়ারও দাবি করে তারা।

ট্যাগ: জবি জবি
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬