বর্ষপূর্তিতে ববির সাংবাদিকতা বিভাগের নানা আয়োজন

০৮ জানুয়ারি ২০১৯, ১১:২৫ AM
কেক কেটে জার্নালিজম ডে উদ্বোধন করছেন উপাচার্য

কেক কেটে জার্নালিজম ডে উদ্বোধন করছেন উপাচার্য

এক বছর পূর্ণ হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের। গত বছরের ৭ জানুয়ারি এ বিভাগের যাত্রা। বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সোমবার (৭ জানুয়ারি) ‘জার্নালিজম ডে’ পালন করেছে বিভাগটি। 

সকাল ১০টায় র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে মুক্ত মঞ্চ ঘুরে সাংবাদিকতা বিভাগের সামনে এসে শেষ হয়।

দুপুরে উপাচার্য ড. এস এম ইমামুল হক কেক কেটে ‘জার্নালিজম ডে’র শুভ উদ্বোধন করেন। এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিনুর রহমান ও বাংলা বিভাগের চেয়ারম্যান এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান, কৌতুক, কবিতা আবৃতি মঞ্চায়িত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এস এম ইমামুল হক বলেন, ‘আধুনিক সাংবাদিকতার ধরণ পরিবর্তন হচ্ছে। এক সময় মানুষ শুধু রেডিওতে সংবাদ শোনতো কিন্তু এখন অবস্থার পরিবর্তন হচ্ছে। তিনি আরো বলেন, আমি যখন ছোট ছিলাম কলকাতা থেকে প্রকাশিত ‘স্টেটসম্যান’ পত্রিকা পড়তাম। বাংলা পত্রিকা বলতে ইত্তেফাক ও আজাদি পত্রিকা ছিল।

ববির জার্নালিজম পরিবার

 

তিনি বলেন, বর্তমানে কিছু অসাধু মানুষ আছে যারা অর্থের বিনিময়ে হলুদ সাংবাদিকতা করে। এদের থেকে সাবধান থাকতে হবে। শিক্ষা আর শেখানো এক না। বর্তমানে শিক্ষার্থীরা শেখে না। এসময় উপাচার্য বরিশালে স্থানীয় সাংবাদিকদের জন্য একটি সংক্ষিপ্ত কোর্সের ব্যবস্থা করার জন্য বিভাগীয় চেয়ারম্যানকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সবচেয়ে সেরা সাবজেক্ট হচ্ছে সাংবাদিকতা। এসময় তিনি সাংবাদিকতা বিভাগের জন্য একটি আধুনিক ল্যাব তৈরি দিবেন বলে ঘোষণা দেন।

প্রথম জার্নালিজম ডে উপলক্ষ্যে র‌্যালি

 

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিন বলেন, যতদিন সাংবাদিকতা বিভাগ রবে ততদিন উপাচার্য ড.এস এম ইমামুল হকের নাম স্বর্ণাক্ষরে  লিখা থাকবে। যিনি এই বিভাগের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগম। 

এদিকে, সন্ধ্যায় নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950