রাবির আরবী বিভাগের নতুন সভাপতি ড. নিজামউদ্দীন

০৫ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ PM
অধ্যাপক ড. নিজামউদ্দীন

অধ্যাপক ড. নিজামউদ্দীন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. নিজামউদ্দীন। শনিবার দুপুরে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আবু বকর সিদ্দীকের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. নিজামউদ্দীন ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে স্নাতক ও ১৯৯১ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ১৯৯৬ সালে এই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ইসলামিক আরবী কবিতার বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। পরে ২০০৯ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তার ২০ টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তাছাড়া তিনি আরবী সাহিত্যের বিখ্যাত কবি আল মুতানাব্বী, মাহমুদ দারবিশের নির্বাচিত কবিতাসহ (অনুবাদ) ৬ টি বই লিখেছেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে ২০১৩ ও ২০১৪ সালে ১ মাস করে ভিজিটিং অধ্যাপক হিসেবে পাঠদান করেন।

এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভাগের সিলেবাসের মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬