রাবি খুলছে কাল, ১ম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

০৫ জানুয়ারি ২০১৯, ০৬:১৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শীতকালীন অবকাশ উপলক্ষ্যে এগারদিন ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস পরীক্ষা চলবে কাল রবিবার থেকে। এছাড়া স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন।

তিনি জানান, ‘১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।’

এদিকে, ১১ দিনের শীতকালীন অবকাশ শেষে আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬