রাজশাহী বিশ্ববিদ্যালয়
শীতকালীন অবকাশ উপলক্ষ্যে এগারদিন ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস পরীক্ষা চলবে কাল রবিবার থেকে। এছাড়া স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২১ জানুয়ারি। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন।
তিনি জানান, ‘১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।’
এদিকে, ১১ দিনের শীতকালীন অবকাশ শেষে আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়।