বশেমুরবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অপপ্রচারের প্রতিবাদ

০৪ জানুয়ারি ২০১৯, ০৫:১৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়েমের অভিযোগ তুলেন নিয়োগ বোর্ডের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জিনাত হুদা। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) বরাবর আবেদনের মাধ্যমে অভিযোগ করলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। এ অনিয়মের অভিযোগ অস্বীকার করে এর প্রতিবাদ জানিয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকরা।

ইউজিসির চেয়ারম্যানের কাছে পাঠানো আবেদন পত্রে ড. জিনাত হুদা অভিযোগ করেন, কম যোগ্যতাসম্পন্ন ও জামায়াত-শিবির কর্মীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়  ও বশেমুরবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষক এ অভিযোগের নিন্দা জানান। তারা বলেন, যে শিক্ষক  খন্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে বিএসএস (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান অর্জন করেন। ইতিমধ্যে আর্ন্তজাতিক জার্নালে তাঁর একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত করেছেন। উক্ত শিক্ষক এসএসসি (দাখিল) ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং অষ্টম শ্রেণিতে ট্যালন্টপুলে বৃত্তিও পেয়েছিলেন। 

এছাড়া তিনি ছাত্রজীবনে কখনও জামায়াত শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলনা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ  ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একাধিক নেতা।

ড. জিনাত হুদার অভিযোগের বিষয়ে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথম হওয়া একজন শিক্ষার্থী যার বাড়ি গোপালগঞ্জ তাকে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে অভিযোগকারীর অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ড. জিনাত হুদার পছন্দের মূলত কলেজের গ্রাজুয়েট একজন শিক্ষার্থীকে নিয়োগ না দেওয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ ও অপপ্রচার করছেন যা কোনভাবেই কাম্য নয়।’  

এসময় নতুন নিয়োগপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ড. জিন্নাত হুদা যে অভিযোগ করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপাচার্য।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950