ইবিতে শীতকালীন অবকাশ শুরু

২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আজ শনিবার থেকে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বঘোষিত ছুটি থেকে চারদিন এগিয়ে আনা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল লতিফ জানান, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পূর্বঘোষিত ছুটি ছিল ২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি এগিয়ে আনা হয়েছে। নতুন ছুটি অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে ২৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ ক্লাস শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার জানান, ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ থাকবে। ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আবাসিক হল খোলা হবে।

সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬