চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু উদ্যান উদ্বোধন

২৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
চবিতে বঙ্গবন্ধু উদ্যান উদ্বোধন করছেন উপাচার্য

চবিতে বঙ্গবন্ধু উদ্যান উদ্বোধন করছেন উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হল সম্মুখে নব নির্মিত ‘বঙ্গবন্ধু উদ্যান’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এটির উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পরে উপাচার্য উপস্থিতদের সাথে নিয়ে বঙ্গবন্ধু উদ্যান ঘুরে দেখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, রাষ্ট্রদর্শন এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মহান নেতার দূরদর্শী নেতৃত্ব আলোকপাত করেন। তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধুর অসীম ত্যাগের মহিমায় ভাস্বর। বঙ্গবন্ধু মানবিক অনুপ্রেরণার উৎস। এ মহান নেতা মা-মাটি-মানুষকে নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতেন বলেই বাঙালি জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম-আন্দোলনের ইতিহাসে বঙ্গবন্ধুর ঋণ পরিশোধযোগ্য নয়।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্মৃতি চির অম্লান করে রাখার প্রয়াসে নির্মিত বঙ্গবন্ধু উদ্যান বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবজনক অধ্যায়। তাই প্রজন্মের সন্তানদের বঙ্গবন্ধুকে সঠিকভাবে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে মানবিক গুণাবলী অর্জন করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ডিনবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পূর্বাহ্ণে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close