ভিক্ষুক পুনর্বাসন নিয়ে ডিএসসিই’র গবেষণা

২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
ভিক্ষুক পুনর্বাসনের উপর মতবিনিময় সভা

ভিক্ষুক পুনর্বাসনের উপর মতবিনিময় সভা © টিডিসি ফটো

ঢাকা স্কুল অব ইকোনোমিকসে (ডিএসসিই) ভিক্ষুক পুনর্বাসনের গবেষণার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএসসি’র এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নাজিম উদ-দৌলার ভিক্ষুক পুনর্বাসনের উপর এই গবেষণা করছেন। বৃহস্পতিবার সকালে পিকেএসএফ’র উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন সভাপতিত্ব করেন।

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, সামাজিক দায়িত্ব পালনসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পিকেএসএফ অনন্য ভূমিকা পালন করছে। ভিক্ষুক পুনর্বাসনসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানবমর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য পিকেএসএফ ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে মন্তব্য করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অধ্যাপক ড. মুহম্মদ মাহাবুব আলী উপস্থিত ছিলেন। মতবিনিময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিকেএসএফ’র সিনিয়র মহা-ব্যবস্থাপক মো.মশিয়ার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের প্রভাষক সাদিয়া ইসলাম ও পিকেএসএফ’র সহকারী মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা।

মতবিনিময়ে অধ্যাপক ড. মুহম্মদ মাহাবুব আলী ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে মানব মর্যাদা সু-সংহত করার জন্য পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ধন্যবাদ জানান। পিকেএসএফ সামাজিক দায়িত্ব পালন করছে বলে জানান।

 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950