কবির হোসাইন সভাপতি (বামে) ও সম্পাদক ইসরাফিল হোসাইন
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি ডেইলি সান পত্রিকার কবির হোসাইন ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ইসরাফিল হোসাইন। গত শুক্রবার ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটি এই নতুন কমিটির অনুমোদন দেন। এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি দৈনিক ভোরের দর্পণ’র শাপলা খন্দকার সোমা, যুগ্ম-সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. আশিকুজ্জামান আশিক, কোষাধ্যক্ষ দৈনিক বর্তমানের এশিয়া শামীম আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাস’র মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক দ্যা নিউ নেশনের রবিউল আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ সংবাদের মেহেদি হাসান,কার্যনির্বাহী সদস্য পদে ইউএনবির আজিজুল হক, দৈনিক শেয়ারবিজের হারনুর রশিদ, একুশে টিভির মাসুদ রানা।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সংবাদ সংস্থার মহসিন বেপারী, দ্যা ডেইলি স্টারের এমরুল হাসান বাপ্পী ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মো. মিরাজুল ইসলাম।