বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা বরাদ্দ

২১ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রথমবার দুই কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের ধানমন্ডির অফিসে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্থ বেতন ও আনুষঙ্গিক ব্যয় বহনের জন্য বিশ্ববিদ্যালয়টিকে বরাদ্দ দেয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের কাছ থেকে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য চেকটি গ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, সম্প্রতি জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রপান্তর করে সরকার। গত বছরের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নীতি পাস হয় মন্ত্রিসভায়। চলতি বছরের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০ নভেম্বর জাতীয় সংসদে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭’ সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে পাস হয়।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950