জাবিতে শিক্ষকদের নবীন বরণ ও বিদায়

২০ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM
বক্তব্য রাখছেন জাবি উপাচার্য

বক্তব্য রাখছেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সাধারণ সভা, নবীন শিক্ষক বরণ ও চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। তাঁরা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, জাতি সেটাই আশা করে। নতুন শিক্ষকরা শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নব নব পথ খোঁজে বের করবেন। তাঁদের কর্ম ও নিষ্ঠা যেনো শিক্ষার্থীর কাছে অনুসরণীয় হয় সেদিকে নবীন শিক্ষকদের অবশ্যই মনোযোগী হতে হবে।

উপাচার্য আরো বলেন, যাঁরা আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিলেন, তাঁরা সর্বদা আমাদেরই থাকবেন। তাঁদের জন্য এ বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত। তাঁরা যে অবদান রেখে গেলেন আমরা তা স্মরণ রাখব। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদা আখতার ও পরিচালনা করেন শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক বশির আহমেদ।

বিদায়ী শিক্ষকরা হলেন: গণিত বিভাগের অধ্যাপক সত্রাজিৎ কুমার সাহা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. তাইবুল হাসান খান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চৌধুরী ও দর্শন বিভাগের অধ্যাপক ড. ফাহমিনা আহমেদ। 

ট্যাগ: জাবি
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬