জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটিকে জাবিসাস’র শুভেচ্ছা

২০ ডিসেম্বর ২০১৮, ০২:৫২ PM
সাইফুল আলম সভাপতি, সম্পাদক ফরিদা ইয়াসমিন

সাইফুল আলম সভাপতি, সম্পাদক ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানান জাবিসাস’র সভাপতি ও সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিকতার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি এবং সাংবাদিকদের মঙ্গলের জন্য জাতীয় প্রেস ক্লাব কাজ করবে। একই সাথে ক্যাম্পাস সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদেরকে নবম ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (বাসস), সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া (বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী (দৈনিক সমকাল) ও মাইনুল আলম (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ শ্যামল দত্ত (দৈনিক ভোরের কাগজ), সদস্য কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), রেজোয়ানুল হক রাজা (মাছরাঙ্গা টেলিভিশন), শামসুদ্দিন আহমেদ চারু (দৈনিক ইত্তেফাক), শাহনাজ বেগম (ডেইলি অবজারভার), কল্যাণ সাহা (চ্যানেল আই), সৈয়দ আবদাল আহমেদ (আমার দেশ), সানাউল হক (নিউএজ), জাহিদুজ্জামান ফারুক, হাসান আরেফিন ও বখতিয়ার রানা।

ট্যাগ: জাবি
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬