প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান চবি উপাচার্যের

১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
বক্তব্য রাখছেন চবি উপাচার্য

বক্তব্য রাখছেন চবি উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ১৬ ডিসেম্বর চবির বঙ্গবন্ধু চত্বরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উপাচার্য বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ, ’৭৫এর ১৫ আগস্ট নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দু’লাখ জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির আত্ম-পরিচয়ের ঠিকানা। যাঁর নেতৃত্বে আমরা পেয়েছি একটি লাল-সবুজের পতাকা এবং বিশ্বে স্থান পেয়েছে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্র। উপাচার্য লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয়কে সুসংহত করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব অবস্থান থেকে দেশের উন্নয়ন-অগ্রগতিতে কাঙ্ক্ষিত ও দৃশ্যমান ভূমিকা রাখাতে অনুরোধ করেন।

বঙ্গবন্ধু পরিষদ-চবির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. মোরশেদুল আলম, বঙ্গবন্ধু পরিষদের সদস্য মীনা পারভীন হোসেন, আলী হোসেন এবং ইউসুফ আলী। অনুষ্ঠানে চবি সংগীত বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্যের পরিচালনায় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদ- চবির নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950